১৫ লাখ পরীক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন খালেদা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৩:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

downloadবিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট প্রধান খালেদা জিয়া দেশের ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীর জীবন নিয়ে ‘ছিনিমিনি খেলছেন’ বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ৯৫ কোটি টাকা ব্যয়ে ৯টি সার্ভে ভাইসেল (নদীর নাব্যতা নির্ণয়ের নৌযান) ও ৫০টি পল্টুন নির্মাণ কাজের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

শাজাহান খান বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপন নাতি-নাতনিদের মালয়েশিয়ায় পড়ালেখার জন্য পাঠিয়ে দেশে এসএসসি পরীক্ষা চলাকালীন হরতাল-অবরোধ দিয়ে অরাজকতা সৃষ্টি করেছেন।’

 তিনি বলেন, ‘দেশে ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীর ভবিষ্যত জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।’এ সময় গজারিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা নৌ-পরিবহন মন্ত্রীর সঙ্গে ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G