আজ দেশজুড়ে মুক্তি পেয়েছে ‘জিরো ডিগ্রী’

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৩:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩২ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

untitled-28_115173অনিমেষ আইচের নতুন ছবি ‘জিরো ডিগ্রী’ আজ দেশজুড়ে ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে মূখ্য ভূমিকায় আছেন জয়া আহসান ও মাহফুজ আহমেদ।

ছোট পর্দায় একসাথে কাজ করা হলেও বড় পর্দায় কাজ করা হয়ে উঠেনি দুজনের। ‘জিরো ডিগ্রী’তে প্রথমবারের মতো জুটি হলেন তারা।

‘জিরো ডিগ্রী’ নিয়ে বেশ উচ্চাকাঙ্খা রয়েছে দুই তারকারই। ছবিটি নিয়ে জয়া বললেন, “কোনো কিছুর পিছনে কঠোর পরিশ্রম করলে তা নিয়ে সবার প্রত্যাশা একটু বেশি থাকে।

আর আমি শতভাগ বিশ্বাস করি দর্শক ছবিটি দেখে হতাশ হবেন না। আশা করছি সবাই সিনেমাহলে গিয়ে ছবিটি দেখবেন। ‘জিরো ডিগ্রী’ আমাদের চলচ্চিত্র শিল্পকে নতুন এক মাইলফলকে নিয়ে আসতে পারবে বলে আমি মনে করি।”

আর ছবির অন্যতম প্রযোজক ও অভিনেতা মাহফুজ আহমেদ তো চ্যালেঞ্জটা দিয়েই রেখেছেন। তিনি বললেন, “ভালোবাসা, ঘৃণা আর প্রতিশোধের গল্প নিয়ে ‘জিরো ডিগ্রী’। এই ছবি প্রমাণ করবে সুপারহিট তারকা নয়, গল্প আর অভিনব নির্মাণই ছবির আসল সম্পদ। এই ছবি একবার যে দেখতে বসবে, তাকে পুরোটা দেখতে হবে।

zero degree 2_52712_1আর জয়ার প্রশংসায় মাহফুজ বললেন, “আমি এর আগে জয়ার সাথে টিভি নাটকে অভিনয় করেছি।

কিন্তু এবারের বিষয় পুরো ভিন্ন। জয়া সবসময় অসাধারণ কাজ করে। অভিনয়ের সময় চরিত্রের ভিতর ঢুকে পড়েন তিনি।”

সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান এবং মাহফুজ আহমেদ ছাড়াও অভিনয় করেছেন, ইখতেখার দিনার, তারেক আজিজসহ আরও অনেকে।

এছাড়াও সিনেমাটিতে গানে কণ্ঠ দিয়েছেন বিখ্যাত কণ্ঠশিল্পী জেমস।

 

প্রতিক্ষণ/এডি/মামুন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G