ডিসিসি নির্বাচন মার্চে

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৯:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

ডিসিসিঢাকা: আগামী মার্চেই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি- উত্তর ও দক্ষিণ) নির্বাচন অনুষ্ঠান করবে সরকার।

শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে নেতাদের এ বিষয়ে অবহিত করেছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক সূত্রে জানা যায়, আসন্ন ডিসিসি নির্বাচনের কারণে দ্রুততম সময়ের মধ্যেই ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হবে।

আইনি জটিলতায় প্রায় সাত বছর আটকে আছে ডিসিসি নির্বাচন। প্রশাসক নিয়োগ করে রুটিন কাজ করা হচ্ছে।

তবে গত ৮ ডিসেম্বর মন্ত্রিসভা বৈঠকে প্রশাসকদের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন না করে কীভাবে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করা যায়, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলেন প্রধানমন্ত্রী। এমনকি শীতকালের মধ্যেই নির্বাচন করা যায় কি না, তা ভাবতে বলেন।

এরপর ৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ জানান, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এই দুই সিটি করপোরেশনের নির্বাচনের ব্যয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর জন্য বাজেটে অতিরিক্ত ৪৫ কোটি টাকা সংস্থান রাখার জন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি।

শুক্রবারের বৈঠকে অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি গঠনের প্রস্তাবও দেয়া হয়েছে। এছাড়া অনুষ্ঠেয় ঢাকা বার কাউন্সিলের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্যানেল ঠিক করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়।

দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য দেন- শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, আবদুল মতিন খসরু, ড. আবদুর রাজ্জাক, অধ্যক্ষ মতিউর রহমানসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

প্রতিক্ষণ/এডি/মেরাজ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G