লক্ষ্মীপুরে আ’লীগ নেতা ও ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ১১:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

লক্ষীপুরলক্ষ্মীপুর শহরে এক ছাত্রলীগ কর্মী ও কমলনগরের মতিরহাটে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। শুক্রবার রাতে পৃথক এসব ঘটনা ঘটে।
আহতরা হলেন- লক্ষ্মীপুর পৌর এলাকার ছাত্রলীগ কর্মী মো. রাসেল (১৬) ও কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন (৪০)। আহতদের লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন নবী সোহেল বলেন, লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় চাপাতি দিয়ে ছাত্রলীগ কর্মী রাসেলের হাতে ও মাথায় কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে শিবিরকর্মীরা রাসেলকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ ছাত্রলীগ নেতার।

এদিকে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, রাতে মতিরহাট মাছঘাট এলাকায় দূর্বৃত্তরা আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনকে কুপিয়ে জখম করে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, এসব ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

প্রতিক্ষণ/এডি/সিজান

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G