কাল থেকে ঢাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ২:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৩ অপরাহ্ণ

অনলাইন ডেক্স, প্রতিক্ষণ ডটকম :

ঢাকা বিশ্ববিদ্যায়ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নিশ্চিত না করায় উপাচার্য আরেফিন সিদ্দিকীর পদত্যাগের দাবিতে ৮ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ ধর্মঘটের ডাক দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, ‘ঢাকা বিশ্বিদ্যালয়ে সহাবস্থান এখন নির্বাসিত। এ সমস্যা সমাধানের জন্য আল্টিমেটাম দিলেও তার কোন সুফল সরকারী ছাত্র সংগঠন ব্যাতীত অন্য কেউ পায়নি। এর অন্যতম কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একজন দলকানা উপাচার্যের ত্তত্বাবধানে পরিচালিত হচ্ছে। ছাত্রলীগের আজ্ঞাবহ এবং ছাত্রলীগের অপকর্মের দোসর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখন ছাত্রলীগকে রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন। তিনি সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকত্ব না করে ছাত্রলীগের অভিভাবক হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাচ্ছেন।’

তারা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক দশকের ইতিহ্য হল এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ বা সংগঠনের কোন ছাত্র আহত হয়ে হাসপাতালে গেলে বিশ্ববিদ্যালয় উপাচার্য বা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে দেখতে যায় এবং সান্ত্বনা দেয়। কিন্তু আওয়ামী অন্তপ্রাণ বর্তমান এই উপাচার্য ছাত্রলীগ ব্যতীত অন্য কাউকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রই মনে করে না।’

নেতৃদ্বয় বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও খুনের ঘটনায় শিক্ষাঙ্গনসহ সারাদেশ এখন মৃত্যুপুরী। বিগত আওয়ামী সরকারের ৫ বছর ও ৫ জানুয়ারির তামাশার নির্বাচনে গঠিত অবৈধ সরকারের ১ বছরে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই খুন হয়েছে প্রায় ৫০ জনের অধিক মেধাবী ছাত্র।’

তারা বলেন, ‘কিন্তু এই নৈরাজ্য আর চলতে দেয়া যায় না। এখন সময় এসেছে অন্যায়ের প্রতিবাদ করার। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কারো পৈতৃক সম্পতি নয়। এখানে অধিকার রয়েছে সকল মতের ছাত্রদের সমান সুযোগ সুবিধা ভোগ করার। তাই যতদিন পর্যন্ত সকল সাধারণ ছাত্র-ছাত্রীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের ছাত্র ধর্মঘট চলবে।’

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G