রিয়াজ রহমান এখন আশঙ্কামুক্ত

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৪:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২০ অপরাহ্ণ

riaz rohoman2বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান (৭৪) এখন আশঙ্কামুক্ত। তার দেহে চারটি ক্ষত আছে। তবে তার শরীরে মেটালিক বা ধাতব কোনো বস্তুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

রিয়াজ রহমানের শরীরে শক্ত কোনো কিছু একদিকে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতের মুখে পোড়া দাগ আছে। তবে ক্ষতের বাইরের দিকে কোনো দাগ নেই।

আজ বুধবার দুপুরে ইউনাইটেড হাসপাতালে এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক (ক্লিনিক্যাল অপারেশন) দবির উদ্দিন আহমেদ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে রিয়াজ রহমানের সার্বিক অবস্থান জানানো হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ আজ ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে। আজ রিয়াজ রহমানের এমআরআই ও সিটিস্ক্যান করা হয়। রিপোর্ট অনুযায়ী তার সফট এবং নার্ভ টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। রিয়াজ রহমানের বাঁ পায়ে অনুভূতি কম বা গোড়ালি নাড়াতে পারছেন না। জায়গাটি ফুলে আছে।

হাসপাতালে এ সংবাদ সম্মেলনের আগে বিএনপির উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী রিয়াজ রহমানকে দেখতে হাসপাতালে যান। তারপর তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বিএনপির পররাষ্ট্র-সংক্রান্ত বিষয়গুলো যারাই দেখছেন, বেছে বেছে তাদের ওপরই হামলা চালানো হচ্ছে, যা উদ্বেগজনক। যারা এ ঘটনা ঘটাচ্ছে, সরকারের উচিত তাদের খুঁজে বের করা।

প্রতিক্ষন/এডি/মীর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G