একুশে বই মেলায় মন্ত্রী ওবায়দুল কাদেরের দুটি বই

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৫:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৮ অপরাহ্ণ
obaidul kader
ঢাকা: আসন্ন একুশে বইমেলা-২০১৫-তে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুটি বই পাওয়া যাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুটি বই।

প্রকাশিতব্য বই দুটির একটি হলো আত্মজীবনী ‘জীবনস্মৃতি: সব মনে নেই’ ও অপরটি উপন্যাস- ‘গাঙচিল’। বই দুটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ ও প্রকাশ করছে প্রকাশনা সংস্থা- সময়।

সময় প্রকাশনের স্বত্ত্বাধিকারী ও প্রকাশক ফরিদ আহমেদ জানান, ওবায়দুল কাদেরের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনস্মৃতি: সব মনে নেই’  মূলত পূর্ব প্রকাশিত ‘কারাগারে লেখা- ‘অনুস্মৃতি: যে কথা বলা হয়নি’  গ্রন্থের সংশোধিত, পরিমার্জিত ও বর্ধিত সংস্করণ।

বইটিতে নতুন সংযোজিত অংশে লেখক তার মন্ত্রীত্বে থাকা তিনবছরের স্মৃতি ও কর্মময় দিনগুলি তুলে ধরেছেন।

প্রকাশক বলেন, লেখক ওবায়দুল কাদেরের প্রথম উপন্যাস প্রকাশ করছি আমরা। নোয়াখালীর প্রত্যন্ত চর-অঞ্চলের ভাষা ও সংস্কৃতির ভেতর লেখক সমাজঘনিষ্ঠ প্রেমের উপন্যাস ‘গাঙচিল’ রচনা করেছেন।

আশা করছি, মেলার প্রথম থেকেই বইটি আমাদের স্টলে পাওয়া যাবে। বই দুটি এবারের মেলায় তুমুল সাড়া ফেলবে বলে মনে করছি।

রাজনীতির পাশাপাশি অনেকদিন ধরেই ওবায়দুল কাদের বিভিন্ন পত্রপত্রিকায় কলাম ও রাজনৈতিক প্রবন্ধ লিখে আসছেন। তার প্রকাশিত অন্যান্য গ্রন্থগুলো হলো- ‘মেঘে মেঘে অনেক বেলা’, ‘এই বিজয়ের মুকুট কোথায়’, ‘তিন সমুদ্রের দেশে’, ‘বাংলাদেশের হৃদয় হতে’, ’পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু’, ‘রচনাসমগ্র ও নির্বাচিত কলাম’।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G