চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৫:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৫ অপরাহ্ণ

ডেস্ক,প্রতিক্ষণ ডট  কম

hati_551764231কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে মোহছেনা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার দুপুর দেড়টায় উপজেলার হারবাং ইউনিয়নের পাহাড়ি এলাকায় উত্তর হারবাং গ্রামে এ ঘটনা ঘটে। মোহছেনা বেগম হারবাং ইউনিয়নের গাইনাকাটা গ্রামের মো. জাকারিয়ার স্ত্রী।
হারবাং ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর জানান, দুপুরে কয়েকটি বন্যহাতি পানের বরজে চড়াও হয়। এ সময় সেখানে কর্মরত মোহছেনা বেগমকে পা দিয়ে পিষ্ট করে একটি হাতি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চকরিয়া থানার উপপরির্শক (এসআই) আবদুর রহিম  বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/কামরুল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G