শীতে শুষ্ক চুলের যত্ন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৭:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৯ পূর্বাহ্ণ

লাইফ ষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

Hairশুষ্ক চুল খুব অল্পতেই হয়ে পড়ে নিষ্প্রাণ । হারিয়ে ফেলে উজ্জ্বলতা। আর তাই এই শীতে তো বাড়তি যত্ন প্রয়োজন। শুষ্ক চুলের যত্ন নিয়ে চলুন জেনে নেই কিছু টিপস।

শ্যাম্পু নির্বাচন:
চুলকে ময়েশ্চারাইজ করে এমন শ্যাম্পু বেছে নিন। এতে চুল অতিরিক্ত শুষ্ক হবে না। কেনার সময় শ্যাম্পুটি শুষ্ক চুলের জন্য উপযোগী কি না দেখুন। তবে ঘন ঘন শ্যাম্পু করলে চুল আরো বেশি শুষ্ক হয়ে যেতে পারে। কারণ শ্যাম্পু করলে চুল ন্যাচারাল অয়েল হারায়, তা ফিরে আসতে অন্তত দুদিন সময় লাগে। এ ক্ষেত্রে দুদিন পর পর শ্যাম্পু করুন।

কন্ডিশনার:
চুল সতেজ রাখতে কন্ডিশনার ব্যবহার করুন। চুলের গোড়া থেকে কমপক্ষে তিন সে.মি. দূর থেকে কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল চকচকে হবে। মসৃণও লাগবে।

হেয়ার সিরাম:
চুল চকচকে আর মসৃণ করতে হেয়ার সিরাম উপযোগী। এটা ভেজা চুলে ব্যবহার করলে চুলের শুষ্ক ও নিস্তেজ ভাব দূর হয়। চুলে দ্রুত শাইনিং ভাব আসে।

কেমন চিরুনি:
শুষ্ক চুলের ঘরোয়া যত্নবড় ও ফাঁকা দাঁতযুক্ত চিরুনি ব্যবহার করলে চুল ছিঁড়বে না, ভাঙবেও কম।বড় ও ফাঁকা দাঁতযুক্ত চিরুনি ব্যবহার করা ভালো। এতে চুল ছিঁড়বে না, ভাঙবে কম। ড্রায়ার চুল থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্বে রেখে চুল শুকান।

হট অয়েল ম্যাসাজ:
সপ্তাহে অন্তত এক দিন হট অয়েল ম্যাসাজ করুন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে। চুল মসৃণ হবে।

ঘরোয়া যত্ন:
* একটা পাত্রে পরিমাণমতো টক দই নিন। এবার এর সঙ্গে ডিমের সাদা অংশ আর দুই চামচ অলিভ অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। চুলগুলো ভাগ করে নিয়ে সব চুলে লাগান। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
* চুলের পরিমাণ অনুযায়ী সমপরিমাণ মধু ও অলিভ অয়েল নিন। ভালোভাবে মিশিয়ে চুলের গোড়ায় এবং সব চুলে এক ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু করুন। মাসে একবার ডিপ কন্ডিশনিং শ্যাম্পু করার সময় স্ক্যাল্পে নখ লাগাবেন না। শ্যাম্পু করার পর একটি পাত্রে অর্ধেক পরিমাণ পানি এবং অর্ধেক পরিমাণ ভিনেগার নিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুল ঝলমলে হবে।

এই শীতে চুলকে সুস্থ ও সবল রাখতে অবশ্যই চুলের বাড়তি যত্ন নিতে হবে আপনাকে।

প্রতিক্ষণ/এডি/রিতা

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G