কোয়েল মল্লিক মা হচ্ছেন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০২০ সময়ঃ ১:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৪ পূর্বাহ্ণ

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক মা হতে চলেছেন। নিজেই সামাজিক যোগাযোগ ফেসবুকে স্বামীকে সঙ্গে নিয়ে খবরটি জানান। স্বামী প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে কোয়েল মল্লিক লেখেন ‘আর্শীবাদ’!

নিসপাল সিং রানের সঙ্গে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল দশটায় একটি ছবি শেয়ার করেছেন কোয়েল। সেই ছবিতেই লেখা রয়েছে বার্তা। ফেসবুক পেজে তিনি লিখলেন, ‘এই দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষিতে নতুন জীবনের স্পন্দন এখন আমার ভিতরে৷ নিজের মধ্যে বেড়ে ওঠা এক নতুন জীবনের স্পন্দন শুনতে পাচ্ছেন তিনি। আসছে আমাদের সন্তান। এই গ্রীষ্মেই আসতে চলেছে আমার এবং নিসপাল সিং রানের সন্তান।

কোয়েল মল্লিক ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি সুরিন্দর ফিল্মসের অন্যতম প্রধান প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। বিয়ের পর কাজের ব্যাপারে বেশ সতর্কতা অবলম্বন করেন। বাছাইকৃত স্ক্রিপ্ট ছাড়া পর্দায় দেখাই যেত না অভিনেত্রীকে। তবে ২০১৯-এর পুজোয় অরিন্দম শীলের পরিচালনায় গোয়েন্দা চরিত্র মিতিম মাসির হাত ধরে একদম দাপিয়ে কামব্যাক করেছেন কোয়েল। তারপর রিলিজ হয়েছিল কোয়েলের ছবি ‘সাগরদ্বীপে যখের ধন’।

তবে এবার ছবির জন্য নয় আগত সন্তানের খবরের জন্যই নেট দুনিয়ায় ট্রেন্ডিং কোয়েল-রানে জুটি। নিজেদের ষষ্ঠ বিবাহবার্ষিকীতেই জীবনের সবচেয়ে আনন্দের খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা জুটি।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G