রংপুরে গ্রেফতার ৪২

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ১২:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

arrest 3বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা লাগাতার অবরোধ ও হরতালে রংপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ৮ কর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার বিভিন্ন স্থানে রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, কোতয়ালী থানায় জামায়াত-শিবিরের চারজন, মিঠাপুকুরে জামায়াতের একজন ও পীরগঞ্জে বিএনপির তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারদের নাম জানাতে চাননি তিনি। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

এদিকে রংপুর জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম জানান, জেলা পুলিশের বিশেষ অভিযানে একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, ডাকাতি, চুরি, ছিনতাই, হত্যা ও খুনসহ জিআর ও সিআর মামলা রয়েছে।

তিনি আরো জানান, বদরগঞ্জ থানা পুলিশের অভিযানে একই সময়ে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G