কঙ্গনার শাড়ির দাম ৬০০ টাকা, কিন্তু হাতে রাখা ব্যাগের দাম সাড়ে ৩ লাখ!

প্রকাশঃ অক্টোবর ১৬, ২০২২ সময়ঃ ৭:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১১ অপরাহ্ণ

মুম্বাই ফিল্মের বিখ্যাত নায়িকা কঙ্গনার মুখে কোন কথাই আটকায় না, এটা সিনে পাড়ার সকলেই জানে। কোনও রকম রাখ-ঢাক না করেই একাধিক বিষয়ে নিজের মত জানাতে দ্বিধা বোধ করেন না কঙ্গনা । ‘বিতর্ক’ শব্দটা যেখানে আছে সেখানে কঙ্গনা নেই এটা হতেই পারে না।। বি-টাউনের ‘ক্যুইন’ কঙ্গনা রানাউত আর চার-পাঁচ জন নায়িকার মতো তিনিও দামি পোশাক পরেন ঠিকই, আবার একে বারে সস্তার পোশাক পরতেও তিনি যে বেশ স্বচ্ছন্দ, সে দৃষ্টান্ত নিজেই তুলে ধরলেন কঙ্গনা নিজেই।

সম্প্রতি নিজের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন কঙ্গনা। ভিডিওতে দেখা গিয়েছে, কঙ্গনার পরনে শাড়ি। ওই শাড়িটির দাম শুনলে যে কেউ চমকে যাবে।  কঙ্গনা দাবি করেছেন, ওই শাড়িটি তিনি কলকাতা থেকে কিনেছেন। যার দাম মাত্র ৬০০ টাকা। হ্যাঁ, একেবারে সস্তায় কেনা শাড়িই তিনি পরেছেন। যা দেখে অবাক হয়েছেন তাঁর ভক্তদের একাংশ।

‘স্টাইল’ মানেই যে সব সময় আন্তর্জাতিক সংস্থার পোশাক পরতে হবে, তার কোনও মানে নেই। দেশে তৈরি জিনিস কেনার উপর জোর দেওয়ার কথা বলেছেন। ‘ভোকাল ফর লোকাল’ হওয়ার বার্তা দিয়েছেন কঙ্গনা। তবে মাত্র ৬০০ টাকার শাড়ি পরলেও তাঁর হাতে যে ব্যাগটি ছিল, সেটির দাম শুনলে চোখ কপালে উঠবে! বিদেশি সংস্থা ‘ডায়র’-এর ব্যাগ ছিল নায়িকার হাতে। যার দাম প্রায়  সাড়ে তিন লক্ষ টাকা।

প্রসঙ্গত, বলিউডে তথাকথিত নায়িকাদের থেকে অনেকটাই ছক ভেঙেছেন কঙ্গনা। শাহরুখ-সলমন-আমিরের নায়িকা না হয়েও বলিপাড়ায় নিজের ভিত শক্ত করেছেন অভিনেত্রী। ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রয়াণের পর প্রযোজক করণ জোহরের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে হইচই ফেলে দিয়েছিলেন কঙ্গনা। শুধু করণই নন, বলিউডের আরও অনেকই কঙ্গনার নিশানায় বিদ্ধ হয়েছেন।

কঙ্গনার আগামী ছবি ‘ইমার্জেন্সি’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ভক্তকুলে। এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। এ ছাড়াও তাঁর হাতে রয়েছে ‘তেজস’ ছবি।
সূত্র : আনন্দবাজার

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G