প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি বঙ্গবীরের স্ত্রী

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ১:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

বঙ্গবীরপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার সরকারি বাসভবন গণভবনে এসে ফিরে গেলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী।

মঙ্গলবার সকাল ১১টায় পূর্বনির্ধারিত কর্মসূচি অনুয়ায়ী কন্যা পুশি সিদ্দিকীকে নিয়ে তিনি গণভবনের গেটে এসে পৌঁছান। এ সময় তার সঙ্গে যুব আন্দোলনের সভাপতি হাবিবুন নবী সোহেল ছিলেন।

তবে প্রধানমন্ত্রী পূর্বনির্ধারিত জাতীয় অর্থনৈতিক পরিষদের একনেক বৈঠকে যোগ দিতে সকাল সাড়ে নয়টার দিকে বাসভবন থেকে বের হয়ে যান বলে জানান গণভবন কর্মকর্তারা।

তারা জানান, বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সংসদ অধিবেশনে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। তাই পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আসার অনুরোধ জানান গণভবনের কর্মকর্তারা।

এ সময় হাবিবুন নবী সোহেল জানান, গত শনিবার প্রধানমন্ত্রীর দপ্তরের ই-মেইলে তারা একটি আবেদন পাঠিয়েছিলেন। তার ভিত্তিতেই আজ দেখা করতে আসেন।

গণভবনের কর্মকর্তারা নাসরিন সিদ্দিকীকে অভ্যর্থনা কক্ষে বসতে বললেও তিনি বাইরেই দাঁড়িয়ে ছিলেন। প্রায় ১৮ মিনিট অপেক্ষার পর তিনি চলে যান।

এ সময় সাংবাদিকদের বঙ্গবীর পত্নী বলেন, পরবর্তীতে যোগাযোগ করে আসার জন্য চেষ্টা করব।

প্রতিক্ষণ/এডি/সেলিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G