বোমা বানাতে গিয়ে আ.লীগ নেতার আঙ্গুল বিচ্ছিন্ন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৫:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

angulবগুড়ায় বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণে সোহাগ (২২) নামে এক আওয়ামী লীগ নেতার বাম হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে।

গুরুতর আহত ওই নেতাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরে পুলিশি প্রহরায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার বেলা ৩ টার দিকে সদর উপজেলার গোকুল ইউনিয়নের বড়ধাওয়া গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত সোহাগ বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের বড়ধাওয়া গ্রামের সফিকুল ইসলাম সফিকের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা সোহাগ বাড়িতে ককটেল বানাতো। বিকাল ৩টার দিকে ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটলে সে গুরুতর আহত হয়। বিস্ফোরণে তার ডান হাতের আঙ্গুল উড়ে যায়।

এসময় গুরুতর আহত অবস্থায় তাকে গোপনে টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়।

সন্ধ্যার দিকে তাকে রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল থেকে পুলিশি প্রহরায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সদর থানার (ওসি) আবুল বাসার জানান, বিস্ফোরণে যুবক আহত হওয়ার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতিক্ষণ /এডি/জামান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G