রাবিতে শিবিরের ধর্মঘট

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৫:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪২ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

Rajshahiরাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুধবার ও বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিবিরের নেতা শাহাবুদ্দিনকে ‘গুলি করে হত্যা’ ও শিবিরের অপর দুই নেতা মফিজুর রহমান ও হাবিবুর রহমানকে আটক করে ‘নির্যাতনের’ প্রতিবাদে এবং জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনাসহ ছয় দফা দাবিতে বুধ ও বৃহস্পতিবার ছাত্র ধর্মঘট ডাকা হলো।

এদিকে, গত শনিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে এ ধর্মঘটের আহবান করা হয়। তবে তাদের ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্বাভাবিকভাবেই ক্লাস চলছে। ধর্মঘটের সমর্থনে ছাত্রদলের কোনো কর্মসূচিও লক্ষ করা যায়নি।

প্রতিক্ষণ /এডি/হাবিব

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G