খোকাকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ৪:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

download (4)বিচারের মুখোমুখি হতে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ৩ জনের বিরুদ্ধে পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। অপর দুই আসামি হলেন তরিকুল ইসলাম ঝন্টু ও শাহজালাল।

ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস আজ বুধবার এ নির্দেশ দেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে বোমা বিস্ফোরণ মামলায় পলাতক থাকায় আগামী ২৯ মার্চের মধ্যে খোকাকে আদালতে হাজির হতে এবং তিনি হাজির না হলে তার অনুপস্থিতিতেই মামলার বিচারকাজ শুরু হবে বলে নির্দেশ দেন আদালত।

পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি ২৯ মার্চ আদালতে দাখিলেরও নির্দেশ দেয়া হয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/রাজিব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G