গাজীপুরে শনি-রবি হরতাল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৯:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

hartalগাজীপুর জেলায় শনিবার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে গাজীপুর জেলা ছাত্রদল।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানের গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার রাতে জেলা ছাত্রদল এ কর্মসূচি ঘোষণা করে ।

উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম. এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গাজীপুরে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/মিজান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G