পেটপুরে ভাত খেয়েও বাড়বে না ওজন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ১০:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডটকম:

s4_546970c243a92_0ওজনটা একটু কমানোর জন্য বা নিয়ন্ত্রণে রাখার জন্য অনেকেই দুপুরে ভাত খাওয়াটা ছেড়ে দেন। ভাত খাওয়া ছেড়ে লাভটা তো কিছু হয় না, বরং মনটাও খাই খাই করতে থাকে।

অনেকে আবার ভাত না খেয়ে দূর্বল হয়ে পড়েন। ফলে এটা-সেটা হাবিজাবি খাওয়া হয়ে যায় অনেক। আর ফলাফল যা হবার হয় ঠিক তাই। ওজন আর নিয়ন্ত্রণে থাকে না।

দুপুরে পেটপুরে ভাত খেয়েও স্লিম ও সুন্দর থাকতে হলে মনে রাখুন কিছু টিপস।

১. যেটুকু ভাত খাবেন, ঠিক সম পরিমাণ কাঁচা সবজির সালাদ খাবেন। অর্থাৎ, আপনি যদি এক কাপ ভাত খান, তাহলে অবশ্য এক কাপ সালাদ খাবেন। খেতেই হবে। এই সালাদে থাকতে পারে শসা, টমেটো, বাঁধাকপি, গাজর ইত্যাদি। খুব সামান্য লবণ, কোন তেল দেবেন না। সালাদ ড্রেসিংও না।

২. ভাতের সাথে ডাল খাবেন। মাছ বা মাংস যে কোন একটা খাবেন। সালাদ, ডাল ইত্যাদি আপনার ভাত খাওয়ার পরিমাণ এমনই থেকেই কমিয়ে দেবে ও বেশি যেন খেয়ে না ফেলেন সেটা নিয়ন্ত্রণ করবে।

৩. ভাত খেতে শুরু করার আগে প্লেটে খাবার মেপে নেবেন। এবং যেটুকু নেবেন ঠিক সেটুকুই খাবেন। বারবার প্লেটে খাবার তুলবেন না।

৪. অনেকেই খেয়ে তারপর গোসল করেন দুপুরে। এই কাজটি মোটেও করবেন না। এতে মেটাবোলিজম হার কমে যায় এবং খাবার হজম হতে চায় না। ওজন বাড়ে দ্রুত।

৫. ভাত খাওয়ার পর ঘুমাবেন না মোটেও। একেবারেই না। এবং এক জায়গায় বসেও থাকবেন না। ভাত খাবার আধা ঘণ্টা পর ২০ থেকে ৩০ মিনিট হাঁটাহাঁটি করে নিন।

৬. ভাত খেয়ে ওঠার পরপরই চা বা কফি পানের অভ্যাস থাকে অনেকের। এই অভ্যাসটিও ত্যাগ করতে হবে।

৭. রাইস কুকারে রান্না করা ভাত বা বসা ভাত খাবেন না মোটেও। এবং ভাতের সাথে কোন আলু ভর্তা বা আলুর তরকারি খাবেন না।

ভাতে কোন বাড়তি তেল নেই, বরং ভাত বেশ স্বাস্থ্যকর একটি খাবার। আপনি যদি উপরে বর্ণিত নিয়ম মেনে ভাত খান তাহলে পেট ভরবে, মন ভরবে কিন্তু ওজন বাড়বে না মোটেও।

প্রতিক্ষণ/এডি/সজল

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G