সৌন্দর্যচর্চার যেসব উপাদান মারাত্মক ক্ষতিকর

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ১০:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৪ পূর্বাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

1111-hair-damage (1)আপনার সৌন্দর্য ধরে জন্য অনেক বেশি কষ্ট করেন এটা নতুন কিছু নয়। অন্যের চোখে আকর্ষণীয় হয়ে ওঠার জন্য নারী কিংবা পুরুষ উভয়েই কিন্তু থাকেন নি। কত রকম পন্থাই না অবলম্বন করেছেন আপনি।

বর্তমানে অনেক সময় এবং অর্থের শ্রাদ্ধ করে হয়ত সৌন্দর্যের দেখা পান অনেকে। কিন্তু এতে যে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তা জানেন কি? আমাদের চোখে নির্দোষ যেসব রূপচর্চার প্রক্রিয়া, সেগুলোই হয়ে উঠতে পারে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এমনকি প্রাণঘাতী রোগ হয়ে যাওয়াটাও অস্বাভাবিক কিছু নয়।

চলুন তাহলে জেনে নেই এ জাতীয় কিছু রূপচর্চা সম্পর্কে যা আপনার ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর।

১. ট্যাটু: ট্যাটু মূলত ওয়েস্টার্ন ফ্যাশন হলেও এখন বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে শরীরে ট্যাটু করানোর প্রতি আগ্রহ দেখা যায়। ট্যাটু করানোর ফলে ত্বকে ইনফেকশন হবার প্রবণতা অনেক বেশি থাকে। রঙ্গিন ট্যাটু করালে দেখা দিতে পারে অ্যালার্জি। এ ছাড়াও ট্যাটু করানোর ফলে হেপাটাইটিস সি এর আশঙ্কা থাকে অনেক বেশি।

২. বোটক্স: ত্বকের ভাঁজ এবং কুঞ্চন দূর করার জন্য চটজলদি বোটক্স ইনজেকশনের শরণাপন্ন হন একটু বয়সী মানুষেরা। এতে চেহারা থেকে বয়সের ছাপ মুছে গেলেও থেকে যায় স্বাস্থ্যঝুঁকি। এসব ইনজেকশন ব্যবহারের ফলে দেখা দিতে পারে ইনজেকশন দেওয়া অংশে ব্যাথা এবং কালচেভাব, মাথাব্যাথা, বমিভাব এবং সাময়িক পেশি দুর্বলতা। কিছু কিছু ক্ষেত্রে এই ইনজেকশনের প্রভাব সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং শ্বাসকষ্ট এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে এটা বেশ দুর্লভ।

৩. চোখ বড় করে দেখায় এমন কন্ট্যাক্ট লেন্স: দৃষ্টিশক্তির সমস্যা থাকলে চশমা পরার চাইতে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন অনেক ফ্যাশনেবল মানুষ। কিছু লেন্স আছে যেগুলো পরলে চোখের মনি অনেক বেশি বড় মনে হয়। ফ্যাশনেবল এসব লেন্স বেশ জনপ্রিয় হয়ে উঠছে তরুণীদেড় কাছে। কিন্তু এই লেন্স ব্যবহারের ফলে চোখ তো ক্ষতিগ্রস্ত হতে পারেই, তার পাশাপাশি অন্ধত্বও অস্বাভাবিক নয়।

৪. ব্লিচ ক্রিম: ত্বক ফর্সা করার ব্লিচ ক্রিমগুলোতে বেশিরভাগ সময়েই অনেক উচ্চ মাত্রায় পারদ ব্যবহার করা হয়। পারদ ব্যবহারের কারণ হলো তা ত্বকের রঙ গাড় করে দেওয়া মেলানিনের উৎপাদন বন্ধ করে দেয়। পারদের সংস্পর্শে এলে। কিন্তু পারদযুক্ত এসব প্রসাধনী ব্যবহার করতে থাকলে কিডনি এবং স্নায়ুতন্ত্রের স্থায়ী সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও গর্ভের শিশু এবং ছোট বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করতে পারে পারদ। বিভিন্ন ক্রিমের লেবেলে মারকিউরাস ক্লোরাইড, ক্যালোমেল, মারকিউরিক, মারকিউরিও বা মার্কারি লেখা থাকলে সেই ক্রিমে আছে পারদ এবং তা ব্যবহার করা আপনার জন্য ক্ষতিকর।

৫. চুল স্ট্রেইট করার বিভিন্ন কেমিক্যাল: কোঁকড়া বা ঢেউ খেলানো চুলকে একেবারে সোজা করে ফেলার জন্য যেসব স্ট্রেইটেনিং কেমিক্যাল ব্যবহার করা হয় তার কিছু হতে পারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলোতে থাকতে পারে আশঙ্কাজনক মাত্রার ফরমালডিহাইড। এসব পণ্যের লেবেলে অনেক সময়ে ফরমালডিহাইড মুক্ত বলে দাবি করা হলেও আসলে তাতে ফরমালডিহাইড থাকতে পারে।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G