অচিরেই অসহযোগ আন্দোলন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ৪:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

salauddinজনগণ অচিরেই অবৈধ সরকারের বিরুদ্ধে আইন অমান্য করে অসহযোগ আন্দোলন শুরু করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

বিবৃতিতে তিনি বলেন, “অবৈধ ও অনির্বাচিত সরকার রাষ্ট্রশক্তির চুড়ান্ত অপব্যবহারের মাধ্যমে বাংলাদেশ নামের এ জনপদকে অবরুদ্ধ করে রেখেছে। অবৈধ সরকারের এসব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদমূখর জনগণ অচিরেই আইন অমান্য ও অসহযোগ আন্দোলন শুরু করতে বাধ্য হবে।

সালাহ উদ্দিন বলেন, ‘ইদানীং আওয়ামী নেতামন্ত্রীরা জনসমাবেশে আন্দোলনকারীদের এনকাউন্টার এবং ক্রসফায়ারে হত্যা করার প্রকাশ্য ঘোষণা দিয়ে যাচ্ছেন। প্রকাশ্যে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের দাম্ভিক ঘোষণা আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘সরকার জনগণকে আতঙ্কিত করে রাষ্ট্রক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। বিরোধী দলের নেতা-কর্মীসহ নির্বিচারে মানুষ হত্যা, গুম, অপহরণ ও গণগ্রেফতার করে সরকার নিজের নিরাপদ অবতরণের পথ ক্রমশ সঙ্কুচিত করে যাচ্ছে।’

প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে এ বিএনপি নেতা বলেন, ‘এখনও সময় আছে, গণদাবি মেনে দ্রুত পদত্যাগ করুন এবং দেশে প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় সহযোগিতা করুন।’

প্রতিক্ষণ /এডি/মেজবা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G