চট্টগ্রামে শ্রমিক নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১২:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

nihoto_22362নগরীর কোতোয়ালী থানার চাক্তাই মকবুল সওদাগর রোড এলাকায় ট্রাকের ধাক্কায় নছু মিঝি(৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নছু মিঝি ভোলা জেলার ভরানদী এলাকার মিঝি বাড়ির গোলাম কিবরিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এএসআই পঙ্কজ বড়ুয়া বলেন,‘চাক্তাই এলাকায় শ্রমিকের কাজ করেন নছু মিঝি। শনিবার সকালে কাজে যাওয়ার সময় মকবুল সওদাগর রোডে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

 

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G