রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

প্রকাশঃ নভেম্বর ৬, ২০২৫ সময়ঃ ৫:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৯ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিত্যক্ত কাঠের ময়লার স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত ফায়ার সার্ভিসের পদক্ষেপে বড় ধরনের কোনো বিপদ বা ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রকল্প এলাকার এক পাশে রাখা কাঠের বর্জ্যের স্তূপে হঠাৎ আগুন দেখা যায়। শ্রমিকেরা তা টের পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে মাত্র ৩০০ গজ দূরের ফায়ার স্টেশনসহ রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী ও ঈশ্বরদী ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মডার্ন ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাকিবুল ইসলাম জানান, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রকল্পের কোনো স্থাপনা বা ব্যক্তি এতে ক্ষতিগ্রস্ত হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে, তা অনুসন্ধান করা হচ্ছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G