যেভাবে বাড়াবেন গুগল ক্রোম ব্রাউজারের গতি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ১:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৯ পূর্বাহ্ণ

আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

images

আপনার কম্পিউটারে গুগল ক্রোম খুব ধীরে কাজ করছে, তাই আপনি চাইলে গুগল ক্রোম ব্রাউজারের গতি খুব সহজেই বাড়িয়ে নিতে পারেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রযুক্তি বিশ্লেষকদের দেওয়া এই পরামর্শ মানলে খুব সহজেই বাড়িয়ে নিতে পারবেন আপনার ব্রাউজারটির গতি।

চলুন তাহলে জেনে নেই কিভাবে গুগল ক্রোম ব্রাউজারের গতি বাড়াবেন।

১ম ধাপ:গুগল ক্রোমের মেনু বাটনে ক্লিক করুন। ব্রাউজারের ডান কোনায় ক্লোস বাটনের ঠিক নিচেই এটি পাবেন। এখান থেকে সেটিংসে যান।

২য় ধাপ: সেখান থেকে নিচের দিকে এসে শো অ্যাডভান্সড সেটিংসে ক্লিক করুন এবং মাউস দিয়ে স্ক্রল করে নিচের দিকে নামুন। এখানে আপনি সিস্টেম নামে একটি সেকশন পাবেন।

৩য় ধাপ: ‘ইউজ হার্ডওয়্যার অ্যাকসেলেরেশন হোয়েন অ্যাভেইলেবল’-এর পাশে যে টিক চিহ্নটি আছে তা উঠিয়ে দিন।

৪র্থ ধাপ: এরপর ক্রোম ব্রাউজারটি পুরোপুরি ক্লোস করে আবার নতুন করে চালু করুন।

এই প্রক্রিয়ায় উইন্ডোজ কিংবা অন্য অপারেটিং সিস্টেমে ক্রোম ব্রাউজারের গতিতে ইতিবাচক ফল পেয়েছেন বলে অনেকেই সিনেটের প্রতিবেদনে মন্তব্য করেছেন। প্রযুক্তিবিষয়ক পরামর্শক রিক ব্রোডা বিষয়টি উপর পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং ইতিবাচক ফল পাওয়া গেছে বলে দাবি করেছেন।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G