বোমা বানানোর সময় যুবদল কর্মী আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৬:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

arrestরাজধানীর তেজগাঁও এলাকা থেকে পেট্রোল বোমা ও ককটেল বানানোর সময় মহিউদ্দিন নামে এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানা পুলিশ রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের পেছনে কাজীপাড়া এলাকায় একটি ভাড়াবাড়ির ৩য় তলার মেসে অভিযান চালিয়ে পেট্রোল বোমা ও ককটেল তৈরির সরঞ্জামসহ তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবদে মহিউদ্দিন জানায়, সে যুবদলের একজন কর্মী।

ওই যুবদল কর্মীর কাছ থেকে দুটি পেট্রোল বোমা, চারটি তাজা ককটেল, খোলা পেট্রোল, ককটেল বানানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলেও জানান এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।-বাসস

প্রতিক্ষণ /এডি/বাতেন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G