বিশ্বের কোন শহরগুলো জেন জি’র কাছে সবচেয়ে জনপ্রিয়?

প্রকাশঃ আগস্ট ৯, ২০২৬ সময়ঃ ১০:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৮ অপরাহ্ণ

জেনারেশন জি বা জেন জি’র কাছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় শহর হিসেবে প্রথম অবস্থান দখল করেছে জাপানের রাজধানী টোকিও। তরুণদের পছন্দের শহরের তালিকায় দ্বিতীয় হয়েছে পর্তুগালের পোর্তো এবং তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

ভ্রমণবিষয়ক সাময়িকী টাইম আউটের ২০২৬ সালের তালিকাটি তৈরি করা হয়েছে বিশ্বের ১৫০টি শহর নিয়ে করা জরিপের ভিত্তিতে। এতে ১৮ থেকে ২৯ বছর বয়সী প্রায় ৪ হাজার মানুষের মতামত নেওয়া হয়েছে। শহরের দৈনন্দিন জীবন কতটা উপভোগ্য, খাবারের মান ও খরচ, বিনোদনের সুযোগ, হাঁটার পরিবেশ, সামাজিক জীবন এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

শীর্ষে টোকিও

জেন জি’র জন্য টোকিওকে এক নম্বরে রাখার পেছনে শহরটির বাসিন্দাদের সন্তুষ্টি, বৈচিত্র্যময় বিনোদন এবং প্রাণবন্ত রাতের জীবন বড় ভূমিকা রেখেছে। তবে খরচের বিষয়টিও সামনে এসেছে। জরিপে অংশ নেওয়া মাত্র প্রায় এক-তৃতীয়াংশ তরুণ মনে করেন, টোকিওর রাতের বিনোদন তাদের নাগালের মধ্যে।

পোর্তোর সামাজিক পরিবেশে মুগ্ধ তরুণরা

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা পোর্তোর অন্যতম বড় সুবিধা হলো তুলনামূলক কম খরচ এবং বন্ধুত্বপূর্ণ সামাজিক পরিবেশ। রেস্তোরাঁ, পানীয়, শিল্প ও সাংস্কৃতিক আয়োজনের বৈচিত্র্যও তরুণদের কাছে শহরটিকে আকর্ষণীয় করে তুলেছে।

জরিপে অংশ নেওয়া প্রত্যেকেই পোর্তোকে সুন্দর শহর হিসেবে উল্লেখ করেছেন, যা শহরটির জনপ্রিয়তার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়েছে।

সংস্কৃতিতে এগিয়ে মেলবোর্ন

তৃতীয় স্থানে থাকা মেলবোর্নের মূল আকর্ষণ এর সমৃদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডল। জরিপে অংশ নেওয়া ৯৭ শতাংশ তরুণ জানিয়েছেন, শহরটিতে প্রায় প্রতিদিনই স্বাধীন থিয়েটার, সরাসরি সংগীত পরিবেশনা, হাস্যরসাত্মক অনুষ্ঠান ও তাৎক্ষণিক অভিনয়ের মতো আয়োজন পাওয়া যায়।

তবে মেলবোর্নের বড় সীমাবদ্ধতা হলো জীবনযাত্রার তুলনামূলক বেশি খরচ।

চতুর্থ এডিনবরো, পঞ্চম সাংহাই

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাজ্যের এডিনবরো। শহরটির সবুজ পরিবেশ, রাতের বিনোদন এবং সাংস্কৃতিক আয়োজন তরুণদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। এসব বৈশিষ্ট্যের কারণে এডিনবরো লন্ডনের চেয়েও এগিয়ে গেছে।

পঞ্চম অবস্থানে থাকা চীনের সাংহাইয়ের অন্যতম শক্তি সামাজিক যোগাযোগ। জরিপে অংশ নেওয়া ৭৬ শতাংশ তরুণ জানিয়েছেন, শহরটিতে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং বন্ধুত্ব গড়ে তোলা তুলনামূলক সহজ।

জেন জি’র জন্য বিশ্বের শীর্ষ ২০ শহর

১. টোকিও, জাপান
২. পোর্তো, পর্তুগাল
৩. মেলবোর্ন, অস্ট্রেলিয়া
৪. এডিনবরো, যুক্তরাজ্য
৫. সাংহাই, চীন
৬. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
৭. কোপেনহেগেন, ডেনমার্ক
৮. বার্লিন, জার্মানি
৯. ভ্যালেন্সিয়া, স্পেন
১০. ব্যাংকক, থাইল্যান্ড
১১. নেপলস, ইতালি
১২. কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
১৩. ক্রাকোভ, পোল্যান্ড
১৪. সিউল, দক্ষিণ কোরিয়া
১৫. প্যারিস, ফ্রান্স
১৬. এথেন্স, গ্রিস
১৭. মেক্সিকো সিটি, মেক্সিকো
১৮. রিও ডি জেনেইরো, ব্রাজিল
১৯. ভ্যাঙ্কুভার, কানাডা
২০. ভিয়েনা, অস্ট্রিয়া

তালিকাটি থেকে দেখা যায়, জেন জি’র কাছে একটি শহরের আকর্ষণ শুধু দর্শনীয় স্থান বা ঐতিহাসিক গুরুত্বের ওপর নির্ভর করছে না। সামাজিক যোগাযোগের সুযোগ, সাশ্রয়ী জীবনযাপন, বিনোদন, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের আনন্দও তরুণদের পছন্দের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G