দ্বিতীয় দিনের হরতাল চলছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৮:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

hartalচলমান অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল সোমবার দ্বিতীয় দিনের মতো চলছে।

রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে বুধবার ভোর ৬টা পর্যন্ত।

শনিবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এই হরতালের ঘোষণা দেন।

বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতা-কর্মীকে হত্যা ও গুলি করে পঙ্গু ও আহত, দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ, বেগম খালেদা জিয়াকে অভুক্ত রেখে হত্যার ষড়যন্ত্র এবং সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ ও সকল রাজবন্দীর মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের উদ্যোগে চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পুনরায় রোববার সকাল ৬ টা থেকে বুধবার সকাল ৬ টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালিত হবে।

হরতালে সারাদেশে সকাল থেকে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন জেলায় দূরপাল্লার যান চলাচল কম থাকলেও, মোটামুটি স্বাভাবিক অভ্যন্তরীণ রুটে। হরতাল-অবরোধকে ঘিরে অপ্রীতিকর রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ টহল টিম নামানো হয়েছে।

সকালে হরতালে রাজধানীতে সীমিত সংখ্যক গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে যানবাহনগুলোতে যাত্রী সংখ্যা কম। এছাড়া ব্যক্তিগত গাড়ি চলাচল তেমনটি চোখে পড়ার মতো না।

ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী কম থাকায় নির্ধারিত সময়ের পর সেগুলো ছাড়ছে। তবে গাবতলি, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। একইভাবে দূরপাল্লার কোন যান ঢাকায় প্রবেশ করেনি।

এদিকে দেশের বিভিন্ন জেলায়ও চলছে শান্তিপূর্ণ হরতাল। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরার মধ্যেও হরতাল-অবরোধের সমর্থনে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত মিছিল-পিকেটিং করছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে জেলা সদর, নগর-মহানগরগুলোতে কিছু হালকা যানবাহন চলাচল করার খবর পাওয়া গেছে।

এদিকে হরতালের কারণে আজ রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২০ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।

প্রতিক্ষণ /এডি/মেজবা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G