৭৫০ কোটি টাকার আবেদন বাংলাদেশ ষ্টিলে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ১২:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

 

BSRMপ্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও) বাংলাদেশ ষ্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডে আবেদন কারীদের কাছ থেকে ৭৫০ কোটি টাকার আবেদন জমা পড়েছে। যা উত্তোলন কৃত অর্থের ১২ গুণেরও বেশী। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের কাছ থেকে ৭৫০ কোটি ৬৮ লাখ ১৬ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা উত্তোলন কৃত অর্থের ১২.২৫ গুণ। এর মধ্যে সাধারণ, ক্ষতিগ্রস্ত ও মিউচ্যুয়াল ফান্ড খাতে ৭৩৪ কোটি ২৩ লাখ ১৬ হাজার টাকার এবং ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসি বিনিয়োগকারীদের কাছ থেকে ১৬ কোটি ৪৫ লাখ টাকার আবেদন জমা পড়েছে।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৬১ কোটি ২৫ লাখ টাকা উত্তোলনের জন্য ১ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়েছে। এ জন্য ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। ২০০টি শেয়ারে মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।

৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.০৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫২.০৯ টাকা। কোম্পানিটির আইপিওতে গত ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। তবে প্রবাসি বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিলো ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে। আইপিও ব্যবস্থাপনায় কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

এর আগে বিএসইসির ৫৩৩ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও’র অনুমোদন দেয়া হয়।
প্রতিক্ষণ/এডি/জামান

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G