১৪ দলের মতবিনিময় সভা মঙ্গলবার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৮:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৯ অপরাহ্ণ

ডেস্ক প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

1423219869ক্ষমতাসীন ১৪ দলের শান্তির স্বপক্ষে গনমিছিল কর্মসূচি সফল করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি এই গণমিছিল কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুসে সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে সব শ্রেণিপেশা, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও নারী সংগঠন নেতৃবৃন্দের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G