ভারতে যাত্রীবাহী বাস খাদে,নিহত ১০

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৯:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

9.-bas-khadeভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সোমবার রাতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন। আহতদের আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যক্তিগত মালিকানাধীন ওই বাসটি ইন্দোর থেকে রাজস্থানের গালিয়াকোট যাওয়ার পথে ধার জেলার মাচালিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাতে পড়ে যায়। এ সময় এতে সবমিলিয়ে ৫৫-৬০ জন যাত্রী ছিল বলে এনডিটিভি জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মাচলিয়া ঘাট অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ধার এবং জাবুয়া জেলা দুটির সরকারি কর্মকর্তারা। উদ্ধার কাজ এখনো চলছে বলেজানা গেছে।

জাবুয়া জেলার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের কাছে ছয়টি মৃতদেহ এসেছে এবং দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G