খালেদাকে ইনজেকশন দিয়ে জীবিত রাখা হয়েছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ২:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

1421833073‘খালেদা জিয়াকে পোরামিন ইনজেকশন দিয়ে জীবিত রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে আওয়ামী সমর্থক জোটের এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে মায়া বলেন, ‘খালেদা জিয়াকে পোরামিন ইনজেকশন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। দলের নেতাকর্মীরাও তার সঙ্গে এখন আর থাকতে চায় না। তারপরেও তিনি কার্যালয়ে অবস্থান করছেন। সেখানে বসে তিনি ষড়যন্ত্র করছেন। দেশটাকে শ্মশানে পরিণত করতে চাইছেন।’

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার জন্য হরতাল-অবরোধ দিচ্ছেন। কিন্তু তার এই ধ্বংসাত্মক কর্মসূচি দেশের মানুষ মানে না। জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে। তার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না।’

সংগঠনের সভাপতি  আব্দুল হক সবুজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি  ফয়েজ উদ্দিন মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.দিলীপ রায়, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G