জবি’র সামনে বাসে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৯:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

jabiজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুরশাহ পার্ক সংলগ্ন রাস্তায় ওই বাসে আগুন দেয়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের সদরঘাট শাখার অপারেশন অফিসার শাকিল বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান জানান, রাস্তায় পার্কিং করা তানজিল পরিবহনের একটি গাড়িতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/বাবলু

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G