নারী স্বাস্থ্য বিষয়ক মোবাইল অ্যাপ ‘মায়া আপা’

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১০:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১১ পূর্বাহ্ণ

আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mayaস্বাস্থ্যবিষয়ক তথ্যসহ নারীদের বিভিন্ন সামাজিক ও আইনি পরামর্শ দিতে চালু হলো ‘মায়া আপা’ নামের এক মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ)। ব্র্যাকের অংশীদারত্ব ও সহযোগিতায় মায়া ডটকম ডট বিডি www.maya.com.bd নামে একটি ওয়েবসাইটও তৈরি করেছে একদল নারী উদ্যোক্তা।
অ্যাপটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে । এই অ্যাপের মাধ্যমে যে কেউ নারী নিজের নাম-পরিচয় গোপন রেখেই প্রশ্ন করতে পারবেন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শ পাওয়া যাবে।

অ্যাপটি সম্পর্কে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির পরিচালক শীপা হাফিজা বলেন, ‘এই অ্যাপ্লিকেশনটি শুধু যে তথ্যসেবার জগতে সারা দেশের নারীদের প্রবেশ নিশ্চিত করবে তা-ই নয়, সহযোগিতামূলক একটি সমাজ গড়তেও সাহায্য করবে।’

কম্পিউটার প্রকৌশলী, চিকিৎসক ও আইনজীবীদের সম্মিলিত প্রচেষ্টায় নারীদের জন্য তৈরী করা হয়েছে এ অ্যাপটি।

দুই সফটওয়্যার প্রকৌশলী আসিয়া খালেদা ও সুব্রামি মৌটুসী অ্যাপটি তৈরি করেছেন । তাঁদের মতে, প্রযুক্তি নারীর ক্ষমতায়নের একটি মাধ্যম।
অ্যাপটি নামানোর ঠিকানা: http://goo.gl/ZpGCdO

প্রতিক্ষণ/এডি/জয়

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G