খালেদার জন্য দড়ি অপেক্ষা করছে: মায়া

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ২:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪০ অপরাহ্ণ

maya 1নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, “খালেদা জিয়া আপনি যাই করেন, দড়ি কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে।”

বঙ্গবন্ধু এভিনিউতে বৃহস্পতিবার সকালে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতালবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, “কোর্টে না গেলে কী হবে, আপনি যতই অসুস্থতার কথা বলেন, আপনার বিচার নির্দিষ্ট সময়েই হবে।”

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আজকের হরতাল গরতাল হয়ে গেছে। আগে দিয়েছিল অবরোধ। কাজ হয় নাই। এখন একটু জোর দিয়ে হরতাল দিছে। কিন্তু তাতেও কাজ হয় নাই। রাস্তায় জ্যাম।’

তিনি বলেন, “খালেদা হলেন বিশ্ব মিথ্যাবাদী। বিজেপির সভাপতি নাকি তার খোঁজখবর নিয়েছেন। এতবড় মিথ্যা মানুষ কেমনে বলে? এ জন্য বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। এইটা কোনো দল না। মানুষকে কষ্ট দেয়ার বাক্স।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া বলেন, ‘পাড়া-মহল্লায় শয়তান প্রতিরোধ কমিটি গঠন করা হচ্ছে। বিএনপি-জামায়াতের এই শয়তানদের চিরজীবনের জন্য বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে।’

এসময় ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দুর্নীতির মামলায় হাজিরা না দেয়ার জন্যই আজকের হরতাল আহবান করেছেন খালেদা জিয়া। তিনি বলেন কোনো অযুহাতেই আইন থেকে রক্ষা পাবেন না।

২২টি আওয়ামী সমর্থক সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন-সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

প্রতিক্ষন/এডি/পাশা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G