ডিসিসি নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন মায়া

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৩:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

সসসসঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের জন্য নগর আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বুধবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মায়া বলেন, যারা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর হতে চান তারা এখন থেকেই প্রস্তুতি নিন। কারণ নির্বাচন খুব তাড়াতাড়ি হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়া পেট্রোলবোমার রাণী ও মানুষ হত্যার কারিগর। যত রকমের সংজ্ঞা দিবেন তার (খালেদা জিয়া) বেলায় কাজে লাগবে। তিনি ডাইনী ও খুনী। তিনি হরতাল অবরোধ দিয়ে দেশের সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করে ক্ষমতায় যেতে চান। তার সে স্বপ্ন কখনো পূরণ হবে না।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো: সেলিম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, উপ-দপ্তর সম্পাদক মো: জামাল উদ্দিন প্রমুখ।

প্রতিক্ষণ /এডি/নাহার

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G