বন্ধুরা কুপিয়ে মারল এসএসসি পরীক্ষার্থী বন্ধুকে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৪:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

Hotta_newsnextbdরাজধানীর শাহ আলী থানাধীন দক্ষিণ বিশিল এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার মো. মাহমুদুর রহমান তুষার (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে।

এর আগে গত সোমবার রাতে তুষার চাপাতির আঘাতে গুরুতর আহত হয়। এর পর থেকে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

তুষারের বাবা মো. মতিউর রহমান ও মা শারমীন আক্তার খুকির দাবি, গত সোমবার রাতে এলাকার পরিচিত ও বন্ধু ফাহিম, অন্তু, পলাশ ও সজীব তুষারকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।

এরপর বিশিল এলাকার ডি-ব্লকে তুষারকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায় তারা। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তুষারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মতিউর রহমান জানান, এ ঘটনার পর ফাহিম, অন্তু, পলাশ ও সজীবের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫-১৬ জনকে আসামি করে শাহ আলী থানায় একটি মামলা করেছেন।

শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মামলা করার পর থেকে এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।

 

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G