কম দামে সিম্ফনির নতুন স্মার্টফোন ভি-ফিফটিফাইভ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৮:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৯ অপরাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

sym_729675712স্মার্টফোন কেনার সময় যারা আধুনিক ফিচারের পাশাপাশি এর দামের কথাও বিবেচনায় রাখতে পছন্দ করেন, তাদের জন্য এবার দেশের বাজারে সিম্ফনি নিয়ে এসেছে, এক্সপ্লোরার সিরিজের ভি-ফিফটিফাইভ নামে নতুন একটি স্মার্টফোন।

 দেশের যে কোনো মোবাইল আউটলেটে এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে, একেবারে নাগালের মধ্যেই মাত্র ৬,৫৯০ টাকায়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সিম্ফনি।
মধ্যবিত্ত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্রতিবারের মতো এবারও সিম্ফনি তাদের এই হ্যান্ডসেটটিতে প্রত্যেকটি ফিচারের দিকে বিশেষভাবে নজর রেখেছে।

বিশেষ করে এর ৪.৫ ইঞ্চি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে, ফুল ওয়াইড ভিজিএ প্রযুক্তি, যা সবসময় একটি সাবলীল ও সুন্দর রেজুলিউশনে ছবি দেখতে সাহায্য করবে। এর শক্তিশালী ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা প্রতি মুহূর্তে দারুণ সব ছবি তুলে রাখতে পারবে।

এতে থাকছে, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর চিপ যা, এক সঙ্গে একাধিক অ্যাপস চালাতে সক্ষম। সবরকম গেমস, ভিডিও, ছবি ও অ্যাপস মোবাইলে রাখার জন্য এতে থাকছে ৪ জিবি ইন্টারনাল মেমোরি, যা চাইলে পরবর্তীতে ৩২ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে।

পাশাপাশি এর ১৭০০ এমএএইচ ব্যাটারি দীর্ঘক্ষণ মোবাইল চালু রাখতে সক্ষম।

এর জি এবং এক্সেলেরোমিটার সেন্সর দিয়ে যেমন সবসময় মোবাইলের অবস্থান অনুযায়ী  স্ক্রিন রোটেশন বদলে যাবে, তেমনি খেলা যাবে টেম্পল রান, অ্যাস্ফল্ট রেসের মতো বিশ্বখ্যাত ফ্রি গেমসগুলোও।

আর এর লাইট ও প্রক্সিমিটি সেন্সর কানের কাছে মোবাইল আনলে নিজে থেকেই আলো কমিয়ে দেয়, যা দীর্ঘ সময় ব্যাটারি চালু রাখতে সাহায্য করে।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G