মে মাসে এফবিসিসিআই নির্বাচন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১১:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

fbcci_newsinbdআগামী মে মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচন। এ লক্ষ্যে অধ্যাপক আলী আশরাফকে চেয়ারম্যান করে এফবিসিসিআইর নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।

এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের এক সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অ্যাডভোকেট আমিন উদ্দিনকে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

নির্বাচন বোর্ড আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবে। নির্বাচন বোর্ড আগামী ৩১ মের মধ্যে এফবিসিসিআইয়ের দুই বছর মেয়াদি নির্বাচন (২০১৫-১৭) সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের সব প্রক্রিয়া সম্পন্ন করবে।

বৈঠক শেষে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন জানান, নির্ধারিত সূচি অনুযায়ী নির্বাচন হবে। এ জন্য পরিচালনা পর্ষদের সভায় নির্বাচন ও আপিল বোর্ড গঠন করা হয়েছে। আগামী মে মাসের ২৩ বা ২৫ তারিখে নির্বাচন হবে। তবে তারিখ এখনও ঠিক হয়নি।

তিনি আশা করছেন, শেষ সপ্তাহের মধ্যে নির্বাচন করে ৩১ মের মধ্যে দায়িত্ব হস্তান্তর করা করবেন।

এ কমিটির আরও মেয়াদ বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন কমিটি গঠনের পরে পরিচালনা পর্ষদের ক্ষমতা থাকে না। তখন নির্বাচন বোর্ড সিদ্ধান্ত নেবে সময় বাড়বে কিনা, নাকি যথা সময়ে নির্বাচন হবে।

তিনি আরও জানান, যদি ঢাকা সিটির মেয়র নির্বাচন এপ্রিলে হতে পারে তাহলে এফবিসিসিআইয়ের নির্বাচনও হবে।

কাজী আকরাম উদ্দিন জানান, এফবিসিসিআইয়ের ভবনের কাজও এ মেয়াদে ৬ থেকে ৭ তলা পর্যন্ত উঠে যাবে।

বাজেটের বিষয়ে তিনি জানান, আগামী ১২ মে এফবিসিসিআইয়ের বাজেট আলোচনা এ পরিচালনা পর্ষদ করবে। তাছাড়া কেমন বাজেট চাই তাও মে মাসে অনুষ্ঠিত হবে। কেবল বাজেট পরবর্তী প্রতিক্রিয়া দেবে নতুন কমিটি।

প্রসঙ্গত, বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৪ (১) ধারা অনুযায়ী নির্বাচনের ৯০ দিন আগে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করতে হয়। গঠিত নির্বাচন বোর্ড বাণিজ্য সংগঠন বিধিমাল ১৯৯৪ এর ১৫ ধারা অনুযায়ী নির্বাচনের ৮০ দিন আগে তফসিল ঘোষণা করবে। সে অনুযায়ী নির্বাচন বোর্ড ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করার বিধান রয়েছে

প্রতিক্ষণ /এডি/জামিল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G