সুস্থতা নিশ্চিত করবে পেস্তা বাদাম

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ১:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৯ অপরাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

indexপেস্তা বাদামের গাছ সর্বপ্রথম আবিষ্কৃত হয়অস্ট্রেলিয়া এবং ইউনাইটেড স্টেটসের কিছু স্থানে। দিন যেতে থাকে আর বাড়তে থাকে এর জনপ্রিয়তা। অত্যন্ত সুস্বাদু এই বাদামটি ব্যবহার হতে থাকে স্ন্যাকস হিসেবে। এরপর নানা ধরণের বেকিং এবং খাবারে ব্যবহার হয় পেস্তা বাদাম।

আমাদের সকলের পরিচিত এ বাদাম স্বাস্থ্য রক্ষায় রাখতে পারে গুরুত্বপূর্ণ ভুমিকা। যা আমাদের অনেকেরই অজানা।  প্রতিদিন মাত্র ১ মুঠো পেস্তা বাদাম নিশ্চিত করতে পারে আমাদের সুস্বাস্থ্য।

চলুন তবে জেনে নেয়া যাক।

১. হৃদপিণ্ডের সুস্থতায় পেস্তা বাদাম:
পেস্তা বাদাম এইচডিএল অর্থাৎ হাই ডেনসিটি লিপ্রোপ্রোটিনের মাত্রা বাড়ায় এবং খারাপ কলেস্টোরল এলডিএল অর্থাৎ লো ডেনসিটি লিপ্রোপ্রোটিনের মাত্রা কমায়। এতে করে সুস্থ থাকে হৃদপিণ্ড।

২. রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়:
পেস্তা বাদামের ভিটামিন বি৬ উপাদান পাইরিডক্সিন রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায়তা করে। এতে করে রক্তস্বল্পতা রোগ থেকে রক্ষা পাওয়া যায়।

৩. ডায়বেটিসের মাত্রা নিয়ন্ত্রণ করে:
নিয়মিত পেস্তা বাদাম খেলে ডায়বেটিস রোগীদের রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এবং পেস্তা বাদামের মিনারেল ফসফরাস প্রোটিনের অ্যামিনো অ্যাসিড ভাঙতে সহায়তা করে।

৪. দৃষ্টি শক্তি উন্নত করে:
পেস্তা বাদামে রয়েছে লুটেন এবং জিয়াক্সান্থিন নামক অ্যান্টি অক্সিডেন্ট যারা ক্ষতিগ্রস্থ দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে থাকে। এই উপাদান দুটি মলিকিউলার ডিগ্রেডেশনের হাত থেকেও রক্ষা করে।

৫. নার্ভের কর্মক্ষমতা বজায় রাখে:
পেস্তা বাদামের ভিটামিন বি৬ নার্ভের ফাইবার উন্নত করতে সহায়তা করে। এবং এর নিউট্রিয়েন্টস মস্তিষ্কে এনডোরফিন, মেলাটোনিন, সেরেটোনিন এবং গামা অ্যামিনোবিউট্রিক অ্যাসিড উৎপাদনে সহায়তা করে যা নার্ভ সিস্টেম উন্নত করে।

প্রতিক্ষণ/এডি/শিমু

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G