আপনি পার পাবেন না খালেদা: মতিয়া

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ৭:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম  

281চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘এতিমের টাকা মেরেছেন। ওই টাকা দিয়ে মানুষ মারার রাজনীতি করবেন। তা হবে না। আপনি পার পাবেন না।’

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের স্টেডিয়ামের সামনে কেন্দ্রীয় ১৪ দলের গণমিছিল পূর্ব এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনি (খালেদা) ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছেন। আপনি এতিমের টাকা মেরে হরতাল-অবরোধের নামে মানুষ মারার আন্দোলন করছেন। এ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তা পূরণ হবে না।’

তিনি বলেন, ‘আপনি (খালেদা) এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে দেবেন না। ছেলে-মেয়েরা পরীক্ষা দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিনা পয়সায় বই দিয়েছেন। আর আপনি তাদের পরীক্ষা দিতে দেবেন না। তা হতে পারে না। ছেলে-মেয়েরা আপনার মতো ফেল করে না। তারা পাশ করবে।’

মতিয়া চৌধুরী আরো বলেন, ‘কংগ্রেসম্যানদের স্বাক্ষর নকল করে বিবৃতি দেন। আপনি (খালেদা) ফোরটোয়েন্টি। আপনি জঙ্গি নেত্রী। ফোরটোয়েন্টি ও জঙ্গি নেত্রী হিসেবে আপনার বিচার বাংলার মাটিতে হবেই।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহম্মদ নাসিম, সাহারা খাতুন, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শরীফ নুরুর রহমান আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওলাদ হোসেন প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রাখি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G