সেনা কর্মকর্তাদের খাবারও ফিরিয়ে দিল পুলিশ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ১:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

bnp_gulsan_office_5BG_906191176খালেদা জিয়ার জন্যে খাবার নিয়ে আসা সাবেক ১২ সেনা কর্মকর্তাকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২০ মিনিটে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের দুইশ গজ সামনে থেকে তাদের ফিরিয়ে দেয় পুলিশ।

মেজর (অব.) ইফতেখার নেতৃত্বে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে স্কোয়াড্রন লিডার (অব.) জামিল, কমান্ডার (অব.) রেজা, মেজর (অব.) ওহিদুন নবী ও নৌবাহিনীর কমান্ডার (অব.) সাইফুল পাইকারের নাম জানা গেছে।
পরে মেজর (অব.) ওহিদুন নবী সাংবাদিকদের বলেন, সেনাবাহিনীর সাবেক প্রধানের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী না খেয়ে আছেন শুনে আমরা ব্যথিত হয়ে খাবার নিয়ে এসেছিলাম। কিন্তু পুলিশ আমাদের  বাধা দেয়। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ঢুকতে দেওয়া হয়নি।

পরে আমরা খাবার খালেদা জিয়ার কার্যালয়ে পৌঁছে দেওয়ার অনুরোধ করলেও তা রক্ষা করেনি পুলিশ। তিনি বলেন, মহান ২১ ফেব্রুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রীর খাবার বন্ধ রাখা, এ ধরনের কাজ মানবাধিকারের লঙ্ঘন। ‌আমরা এর নিন্দা জানাই।

তিনি আরো বলেন, আমরা এখানে কোনো রাজননৈতিক  উদ্দেশ্য নিয়ে আসেনি। আমাদের উদ্দেশ্য ছিল সাবেক সেনাপ্রধানের স্ত্রী কেমন আছেন তা দেখা।

প্রতিক্ষণ/এডি/রাফি

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G