কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৪:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

image_84607_0.jpg2_গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আলমগীর বেপারী নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ওই কয়েদি হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে তার মৃত্যু হয়।

আলমগীর বেপারী ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজগাঁও এলাকার আবদুল হাকিমের ছেলে।

গেল বছরের ১৬ অক্টোবর একটি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কারাগারের পার্ট-২ এ আসেন তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার জাহাঙ্গীর কবীর জানান, সকালে আলমগীর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এসময় তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G