বাড্ডা ও নীলক্ষেতে বাসে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৭:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Bus_fire_sm_848212854 রাজধানীর  বাড্ডা নতুন বাজার ও নীলক্ষেত এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায় ফাল্গুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যায় পৌনে সাতটার দিকে সংঘটিত এ হামলায় বাসটির (ঢাকা মেট্রো ব- ১১-৩৩১৭) কয়েকটি সিট পুড়ে যায়। বাসটিতে থাকা যাত্রীরা এ সময় তাড়াহুড়ো করে নেমে যান। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। অন্যদিকে  নীলক্ষেত মোড়ে বলাকা সিনেমা হলের সামনে আজিমপুর থেকে গাজীপুরগামী ভিআইপি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যায় সোয়া সাতটায় এ ঘটনা ঘটে। পেট্রোল বোমায় বাসটির (ঢাকা মেট্রো জ-২৭৯৬) অধিকাংশ অংশই পুড়ে যায়। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

প্রতিক্ষণ/এডি/ রাজু

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G