অগ্নিকান্ডে পুড়ে গেল ২০টি ঘর

প্রকাশঃ আগস্ট ২৫, ২০১৫ সময়ঃ ৮:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

agunnগাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে আধাপাকা ২০টি টিনশেড ঘর আগুন লেগে পুড়ে গেছে। এসব ঘরের বাসিন্দা সকলেই গার্মেন্টস কর্মী।

সোমবার রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, রাতে হঠাৎ করেই বাড়ির একটি ঘর থেকে আগুন সবগুলো ঘরে ছড়িয়ে পড়ে।

প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোর্শেদ আলম জানান, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ও ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে রাত সোয়া ১০টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
”
তিনি জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে কোনো ঘরের বাসিন্দা তাদের মালামাল রক্ষা করতে পারেননি।

 

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G