অদৃশ্য মনিটর!

প্রকাশঃ মার্চ ৬, ২০১৬ সময়ঃ ১১:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৭ পূর্বাহ্ণ

সিফাত তন্ময়

invisible_monitor

কেমন ঘটবে যখন দেখবেন আপনার কম্পিউটারে আপনি সবার সামনেই কাজ করছেন কিন্তু আপনার মনিটর শুধুমাত্র আপনি একাই দেখতে পাচ্ছেন আশপাশের কেউ দেখতে পাচ্ছে না? জ্বী হ্যাঁ এটাও সম্ভব । নিজেই তৈরী করে ফেলতে পারেন একটি অদৃশ্য মনিটর। কিভাবে আসুন দেখে নেয়া যাক; প্রথমে এলসিডি মনিটরের ডিসপ্লের উপর থাকা কেসিং খুলে ফেলতে হবে। এরপর ডিসপ্লের উপর থাকা পোলারাইজেশন ফিল্টার তুলে দিন।

পোলারাইজেশন ফিল্টার আপনার মনিটর ডিসপ্লের ঠিক উপরে থাকে। পোলারাইজেশন ফিল্টার তুলে দিলে আপনি আর খালিচোখে মনিটরে কাজ করতে পারবেন না। মনিটরটি উজ্জ্বল সাদা দেখাবে। এবার পোলারাইজড সানগ্লাস (মনে রাখবেন সব সানগ্লাস পোলারাইজড হয় না) পরে কম্পিউটারে বসে পড়ুন। দেখবেন, সব কিছুই আগের মতোই দেখা যাচ্ছে।আপনি মনিটরে সব কিছুই আগের মতো দেখছেন, কিন্তু আপনার চারপাশে কেউই তা দেখতে পাচ্ছেন না। তাঁরা সবাই আপনার মনিটরকে উজ্জ্বল সাদা দেখছেন।

বাজারে পোলারাইজেশন ফিল্টার পাওয়া যায়। বাজার থেকে আলাদা একটি পোলারাইজেশন ফিল্টার নিয়ে তা একটি চশমার মাপে কেটে নিতে পারেন। কেটে পোলারাইজেশন ফিল্টার আপনার ব্যবহৃত চশমায় লাগিয়ে দিন। এবার ওই চশমা পরে কাজ করুন। সূর্যের অতিবেগুনি রশ্মি কিংবা তীব্র আলো প্রতিরোধ করে, এমন চশমাকে বলে পোলারাইজড সানগল্গাস। পোলারাইজড গল্গাস এমনভাবে তৈরি হয় যাতে আড়াআড়িভাবে আপতিত আলোকে বাধা দেয় ও লম্বালম্বিভাবেও আপতিত আলোকে প্রবেশ করতে দেয়।

প্রতিক্ষণ/এডি/এস. টি.

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G