অনির্দিষ্টকালের জন্য বন্ধ বুয়েট

প্রকাশঃ জুন ২৫, ২০১৫ সময়ঃ ৪:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Untitledবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালইয়ের শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেল ৫টার মধ্যে আবাসিক হলে অবস্থানরত সব শিক্ষার্থীকে হল ছাড়ারও নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক এ কে এম মাসুদ বৃহস্পতিবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়েছে।

এতে জানানো হয়েছে, চলতি টার্মের পূর্ব ঘোষিত টার্ম ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে ২৩ জুন একদল ছাত্র-ছাত্রীর উপাচার্য, রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ পরিচালককে উপাচার্য কার্যালয়ে জিম্মি করা এবং ২৪ জুন শিক্ষকদের আবাসিক এলাকা অবরুদ্ধ করা সহ রাতে একাডেমিক ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জানমালের নিরাপত্তা বিধানের স্বার্থে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম আজ বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G