অ্যান্ড্রয়েডের যত গোপন ফিচার!

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৬ সময়ঃ ১:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১১ অপরাহ্ণ

androidআজকাল স্মার্টফোন মানেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কারুকাজকে বুঝায়। কারণ, এতে রয়েছে নানা ধরনের ফিচার যা মোবাইল জগতে এনেছে নিত্য-নতুন অপশন। তবে এরকম অনেক ফিচারই আছে যা হয়তো আমাদের অজানা। অ্যান্ড্রয়েডের এমন কিছু গোপন ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-

ডিলিট করা কিছু ফিরে পেতেঃ ফোনে অনেক নোটিফিকেশনই আসে যা আমরা না পড়েই ডিলিট করে দিই, কিন্তু যদি কোনো নোটিফিকেশন ফিরে পাওয়ার দরকার হয় তাহলে অ্যান্ড্রয়েড সিস্টেমের ফোনে খালি স্ত্রিনে চাপ দিয়ে ধরে রাখলে ‘উইগেট’ আসবে, সেখানে ট্যাপ করলে সেটিংস শর্টকাট আসবে, তখন সেটিংস শর্টকাট থেকে নোটিফিকেশন লগ অন করে ডিলিট করা নোটিফিকেশন ফিরে পাওয়া যাবে।

ফোন আনলকঃ নির্ভরযোগ্য স্থানে আপনার ফোন স্বয়ংত্রিয়ভাবে আনলক করার অপশনও আছে অ্যান্ড্রয়েড সিস্টেমে। অ্যান্ড্রয়েডের পাঁচ বা তার পরের ভার্সনে এ ফিচারটি আছে। সেটিংস মেন্যুতে গিয়ে সিকিউরিটিতে ক্লিক করলে স্মার্ট লক ফিচারটি আসবে সেখানে আপনি আপনার নির্ভরযোগ্য স্থানগুলো নির্ধারণ করে দিলে জিপিআরএস সিস্টেমের মাধ্যমে আপনার বাড়ি বা অফিসে (যদি এ জায়গাগুলো নির্ভরযোগ্য স্থান হিসেবে সিলেক্ট করা থাকে) লক খোলার জন্য পিন বা পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না।

অ্যাপস ডাউনলোড তালিকাঃ এ পর্যন্ত কতগুলো অ্যাপস ডাউনলোড করেছেন তা জানার জন্য অ্যান্ড্রয়েড সিস্টেমে আছে ফিচার। প্লেস্টোরে গুগল সার্চ-বার ট্যাপ করার পর ‘অ্যাপস এন্ড গেমস’-এর ব্যানারে ‘মাই অ্যাপস’ অপশনে ক্লিক করলে আপনি এ পর্যন্ত যা ডাউনলোড করেছেন তার তালিকা চলে আসবে।

কল ও এসএমএস নিয়ন্ত্রণঃ অপরিচিত জায়গা থেকে কোন কল বা এসএমএস পেলে বিরক্ত হন?  তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে ‘সাউন্ড এন্ড নোটিফিকেশন’ অপশনে যান এবং ‘ইন্টারাপশন’ অপশনে গিয়ে যেকোনো কল বা এসএমএস অপশন নিয়ন্ত্রণ করতে পারবেন।

সাইলেন্ট থাকা অবস্থায় ফোন খুঁজে পেতেঃ সাইলেন্ট অবস্থায় ফোন খুঁজে পাচ্ছেন না এবং অন্য কারো ফোন দিয়ে কল দিলেও তো তখন রিং বাজবে না। তবে অ্যান্ড্রয়েড সিস্টেমের একটি ফিচার সক্রিয় করে এ সমস্যা দূর করতে পারেন। ফোনের ব্রাউজারে ‘ফাইন্ড মাই ফোন’ টাইপ করলে রিং, লক ও ইরেজ অপশন পাবেন। আপনার পছন্দ অনুযায়ী যেকোন অপশন চালু করতে পারেন।

গোপনীয়তা রক্ষাঃ ফোনের কাছে না থাকলে আপনার কাছে আসা মেসেজ বা অন্য কোনো নোটিফিকেশন কেউ যেন না দেখতে পারে সেজন্য অ্যান্ড্রয়েড সিস্টেমে আছে ব্যবস্থা। নোটিফিকেশন গিয়ে ‘হোয়েন ডিভাইজ ইস আনলক্ড’ অপশনটি চালু করুন, তাহলে আপনি ফোন আনলক না করা পর্যন্ত অন্য কেউ নোটিফিকেশন দেখতে পাবে না।

জুম করার সুবিধাঃ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে টেক্সট জুম করা ছাড়াও যেকোন আইকন বা ন্ত্রিন জুম করা যায়। সেটিংস অপশনে গিয়ে ‘ম্যাগনিফিকেশন জেষ্টার্স’এ ট্যাপ করে এই অপশন চালু করা যায়।

 

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G