আইএসের ৫২ শিশু যোদ্ধা ‘নিহত’

প্রকাশঃ জুলাই ১৬, ২০১৫ সময়ঃ ৫:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

8a53e71c-f46a-4b69-b602-021f30d4cb3a_16x9_600x338চলতি বছরের চলমান সংঘর্ষে সিরিয়াতে এই পর্যন্ত আইএসের (ইসলামিক স্টেট) ৫২ শিশু যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। পর্যবেক্ষক সংস্থাটির গত বুধবারের একটি প্রতিবেদনে এসব কথা বলেন। এদের সবার বয়স ১৬-এর নিচে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিমান হামলা, বিস্ফোরণ ও সংঘর্ষের কারণে তারা মৃত্যুবরণ করে।

সংস্থাটি বলেছে, সিরিয়ায় আইএসের দখল করা স্থানগুলোতে শিশু যোদ্ধাদের সামরিক ও ধর্মীয় প্রশিক্ষণ দেওয়া হয়। নিহত শিশুদের মধ্যে ৩১ জনই চলতি মাসে নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশু যোদ্ধাদের বন্দীহত্যা ও আত্মঘাতী হামলার কাজেও ব্যবহার করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু আইএস নয়, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াই করা কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিটও যোদ্ধা হিসেবে শিশুদের ব্যবহার করছে।

প্রতিক্ষণ/এডি/সজল

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G