আইসিইউতে আল্লামা শফী

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৫:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

sofiহেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রাম নগরের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে তাকে।

মঙ্গলবার সন্ধ্যায় আল্লামা শফীকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

তিনি জানন, মঙ্গলবার বিকেলে হাটহাজারী মাদ্রাসায় ক্লাস নেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফী। পরে তাকে সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় আজ আল্লামা শফীকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইব্রাহিমের তত্ত্বাবধানে শফীর চিকিৎসা চলছে।

প্রতিক্ষণ /এডি/নাসের

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G