আইসিইউতে দীপু মনি

প্রকাশঃ জুলাই ২১, ২০১৫ সময়ঃ ১১:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

দীপু মনিধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি।

সোমবার বিকেলের দিকে তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস জানিয়েছেন, দীপু মনি নিজের নির্বাচনী এলাকা চাঁদপুরে ছিলেন। সেখানে তিনি ঠাণ্ডা-জ্বরে ভুগছিলেন। সোমবার তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় এনে বাংলাদেশ মেডিকেলে ভর্তি করা হয়।

দীপু মনির জ্বর ১০৫° উঠেছিলে বলেও জানিয়েছেন মৃণাল।

প্রতিক্ষন/এডি/মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G