আ.লীগ নেতার বাড়িতে ককটেল হামলা

প্রকাশঃ ডিসেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ১:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৮ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি

লীগবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এমদাদুল হকের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

রবিবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা এ হামলা করে।

মোরেলগঞ্জ থানার পুলিশ জানায়, এমদাদুল হকের বাড়ির দিকে লক্ষ করে দুর্বৃত্তরা পর পর ৪টি ককটেল নিক্ষেপ করেছে ।এর মধ্যে একটি ককটেল দেয়ালের সাথে বিষ্ফোতি হয়েছে। পুলিশি অপর ৩টি ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি বলেও জানান পুলিশ।

পরে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এমদাদুল হক বলেন, ভোর সাড়ে ৪টার দিকে বিকট শব্দ শুনে তিনিসহ পরিবারের সকলে আতংকিত হয়ে পড়েন। পরে থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G